রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে ককটেল বিস্ফোরণ ঘটে।





