Friday, 16 October 2026

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর এ ককটেল বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।